Pujoy Pulse 2025: টিভি৯ বাংলা পুজোয় পালসের ক্যান্টর পৌঁছে গেল কোচবিহারে, তুমুল উন্মাদনে শহরে – Bengali News | Pujoy Pulse’s cantor reaches Cooch Behar for TV9 Bangla Puja, Huge crowd in town
কোচবিহার: পুজো চলছে পুরোদমে। আর পুজোর আমেজ আরও বাড়িয়ে দিতে এসে গিয়েছে টিভি৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি। পালসের ক্যান্টর ঘুরছে রাজ্যের নানা প্রান্ত। উপচে পড়ছে মানুষের ঢল। এবারের থিম গোল-কা-মোল। পালসের চটপটা স্বাদের ক্যান্ডি মুখে দিতেই ছোটবেলার স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছে বড়রা। অন্যদিকে ছোটরা বলছে এবার পুজোয় পালস গোলমোল চাইই চাই।
এবার কোচবিহার শহরে পৌঁছে গেল পালসের ক্যান্টর। ক্যান্টর দেখতেই ভেঙে পড়ল উৎসুক জনতার ঢল। পালস গোলমোলের টক-মিষ্টি স্বাদের ক্যান্ডি মুখে দিতেই অনেকেই বলে উঠলেন ‘এ স্বাদের তুলনা হয় না।’ সঙ্গে চলল মজার খেলা। আর একজন বললেন, ‘খুবই ভাল খেতে। খুব টেস্টি।’ পাশ থেকে আর একজন বলে উঠলেন, ‘আমি আরও নিয়ে যাব। বাড়ির সবাইকে খাওয়াব।’