BikashBhavan: বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্গে দেখা করেও অসন্তুষ্ট '২৫ সালের নতুন চাকরিপ্রার্থীরা - Bengali News | Bikashbhavan New job seekers of '25 are dissatisfied despite meeting the Principal Secretary at Bikash Bhavan - 24 Ghanta Bangla News
Home

BikashBhavan: বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্গে দেখা করেও অসন্তুষ্ট ‘২৫ সালের নতুন চাকরিপ্রার্থীরা – Bengali News | Bikashbhavan New job seekers of ’25 are dissatisfied despite meeting the Principal Secretary at Bikash Bhavan

Spread the love

২০২৫ সালের ফ্রেশ চাকরিপ্রার্থীরাImage Credit: TV9 Bangla

কলকাতা: বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্গে দেখা করে অসন্তুষ্ট ২০২৫ এসএসসি পরীক্ষা দেওয়া নতুন চাকরি প্রার্থীরা। তাঁরা জানালেন, এক লক্ষ শূন্য পদ তৈরি ও ১০ নম্বরের বিষয়টি মানেনি বিকাশ ভবন। দাবিপত্র জমা নেওয়া হলেও তাদের কোনও আশ্বাস দেওয়া হয়নি বলেও জানাচ্ছেন চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বিকাশ ভবন থেকে ফিরে নিজেদের মধ্যে আলোচনা চাকরি প্রার্থীদের।

এক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের পাঁচ দফার মূল দাবি ছিল, ১০ নম্বরটা কাউকেই আলাদা করে দেওয়া চলবে না। ২০ নম্বরের পরীক্ষাটা যাতে স্বচ্ছভাবে নেওয়া হয়। এক লক্ষের বেশি শূন্যপদ বাড়ানো যাবে না। রাজ্য সরকার যদি চায়, তাহলে বাড়ানো যাবে। ১০ নম্বর দেওয়া যাবে কিনা, সেটা সরকারের সিদ্ধান্তের ওপর। সরকার যে রুল পাঠাবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।”

আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলির মধ্য়ে প্রধান, লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, কারণ ১৪ বছর ধরে কোনও নিয়োগ হয়নি। দ্বিতীয়ত, চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যাবে না। নতুন প্রার্থীদের দাবি, ২০১৬-র প্যানেলের চাকরিহারাদের পৃথকভাবে চাকরি দেওয়া হোক।

সকালেই এই মিছিল নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় করুণাময়ীতে। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। প্রার্থীদের দাবি ছিল, তাঁরা শান্তিপূর্ণভাবে ঢুকেই কর্তাদের সঙ্গে কথা বলবেন। তাঁদের মূল বক্তব্য ছিল, চাকরিহারাদের জন্য ১০ নম্বর বরাদ্দ করে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এই সব ইস্যু নিয়েই বৃহস্পতিবার বিকাশ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যান তাঁরা। শহরে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে আবারও মিছিলে উত্তাল হয় রাজপথ। বিকাশ ভবনে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *