টেটে ফার্স্ট বর্ধমানের মেয়ে, প্রথম দশে কারা? রইল মেধাতালিকা, ১৩৪২১ পদে নিয়োগ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

টেটে ফার্স্ট বর্ধমানের মেয়ে, প্রথম দশে কারা? রইল মেধাতালিকা, ১৩৪২১ পদে নিয়োগ, বাংলার মুখ

Spread the love

পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। এক বছর ১০ মাস পরে সেই প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন মোট ২,৭৩,১৪৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে টেট উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। অর্থাৎ পাশের হার মাত্র শতাংশ। আর প্রথম থেকে দশম স্থানের মধ্যে (মেধাতালিকা) আছেন মোট ৬৪ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিনহা। দ্বিতীয় স্থানে আছেন মুর্শিদাবাদের কাজল কুটি। তৃতীয় স্থানে আছে বাঁকুড়ার সৌমিক মণ্ডল এবং উত্তর ২৪ পরগনার স্বর্ণেন্দু ভড়। তারইমধ্যে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। পর্ষদ সূত্রে খবর, রাজ্যের অনুমোদন পেয়ে যাওয়ায় দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২০২৩ সালের প্রাথমিক টেটের মেধাতালিকা

(বিস্তারিত পরে আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *