Garia: কারেন্ট আসতেই গিয়েছিলেন বন্ধুর বাড়ি, কলিং বেল বাজাতেই পড়লেন ছিটকে, অতঃপর সব শেষ - Bengali News | one person died in garia electrocuted in bishnupur south 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Garia: কারেন্ট আসতেই গিয়েছিলেন বন্ধুর বাড়ি, কলিং বেল বাজাতেই পড়লেন ছিটকে, অতঃপর সব শেষ – Bengali News | one person died in garia electrocuted in bishnupur south 24 pargana

Spread the love

গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুImage Credit: Tv9 Bangla

গড়িয়া: সকাল থেকে ছিল না কারেন্ট। তার উপর রাস্তা ভর্তি জল। তাই বাড়ি থেকে বেরনো হয়নি। কিন্তু সন্ধে বিদ্য়ুৎ ফিরলে বাড়ি থেকে বের হতেই হল কাল। বন্ধু বাড়ির কলিং বেল স্পর্শ করতেই শেষ। মৃত্যু যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়িয়ার মহামায়াপুর স্কুল রোড এলাকায়।

এখানেই থাকেন ইন্দ্রজিৎ বর্মণ নামে বছর চৌত্রিশের যুবক। জানা গিয়েছে, এ দিন মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরার পর তিনি শক্তিবাদ অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু তাঁর আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুত চলে আসে। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “কালকে রাত থেকে কারেন্ট নেই। পরে আজ সন্ধে নাগাদ কারেন্ট আসতেই আমি বাজারে যাই। তারপর বাড়ি ফিরি। হঠাৎ চিৎকার শুনি একটা ছেলে বলছে আমার বন্ধু পড়ে গেল। পড়ে গেল মানে পড়ে গেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *