Gold Price on 22 September: দেবীপক্ষ শুরু হতেই সস্তা হয়ে গেল সোনা, দুর্গাপুজোর আগেই কিনে ফেলুন - Bengali News | Gold Silver Price on 22 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Decreased as Devi Paksha Begins, Check Latest Rate - 24 Ghanta Bangla News
Home

Gold Price on 22 September: দেবীপক্ষ শুরু হতেই সস্তা হয়ে গেল সোনা, দুর্গাপুজোর আগেই কিনে ফেলুন – Bengali News | Gold Silver Price on 22 September 2025 in Kolkata, West Bengal, Gold Price Decreased as Devi Paksha Begins, Check Latest Rate

Spread the love

কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। উৎসবের মরশুম আসতেই মেতে উঠেছে বাঙালি। আর দুর্গাপুজো মানেই তো কেনাকাটা। জামাকাপড় কেনাকাটা হয়ে গেলেও, অনেকে এখনও সোনা কিনবেন কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছেন। যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে এখনই কিন্তু সেরা সময়। দেবীপক্ষ শুরু হতেই সামান্য হলেও কমল সোনার দাম। আজকের সোনার দাম কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ২৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৪ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৪১ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার মতোই রুপোর দামও সস্তা হয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *