IIT Kharagpur: ফের খড়্গপুরে ছাত্রের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ - Bengali News | Hanging body of a student found in IIT Kharagpur - 24 Ghanta Bangla News
Home

IIT Kharagpur: ফের খড়্গপুরে ছাত্রের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ – Bengali News | Hanging body of a student found in IIT Kharagpur

খড়্গপুর: ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু আইআইটি খড়্গপুরে। বিআর আম্বেদকর হল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত ওই পড়ুয়ার নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।

জানা গিয়েছে, শনিবার দুপুর থেকে ওই পড়ুয়ার রুম বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ পরও ওই পড়ুয়াকে রুম থেকে বেরতে না দেখে সহপাঠীরা রুমে যান। তখনই তাঁরা ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। ওই ছাত্রের মৃত্যু কীভাবে হল, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *