Kolkata Metro: কেটে গেল ৩৬৬ মিটারের 'ফাঁড়া', রাস্তা বন্ধ করে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ - Bengali News | Chingrighata metro construction to resume soon as state govt and rvnl submit report to hc confirming issue resolved - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: কেটে গেল ৩৬৬ মিটারের ‘ফাঁড়া’, রাস্তা বন্ধ করে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ – Bengali News | Chingrighata metro construction to resume soon as state govt and rvnl submit report to hc confirming issue resolved

Spread the love

অসম্পূর্ণ চিংড়িঘাটাImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: দুই পক্ষই ‘সন্তুষ্ট’, আদালতে রিপোর্ট জমা দিয়ে সেটাই জানিয়েছে রাজ্য ও রেল। এবার শুরু হবে কাজ। তাই আদালতও গোটা ব্যাপারটা থেকে দুই পক্ষকে নিষ্পত্তি দিয়েছে। বিচারপতিদের দাবি, যখন সব ঠিকই হয়ে গিয়েছে, তাই আদালতও আর এই ব্য়াপারে ঢুকবে না। আর শহরবাসী? তারা এবার প্রহর গুনবে চিংড়িঘাটা মেট্রোর কাজ সম্পন্ন হওয়ার।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশনে বেঞ্চে একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্য এবং রেল বিকাশ নিগম লিমিটেড। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চেই জমা পড়েছে সেই রিপোর্ট। তাতে তারা জানিয়েছে, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে তৈরি হওয়া সকল জট আপাতত কেটে গিয়েছে। আলোচনার মাধ্যমেই মিলেছে সমাধান সূত্র।

ইতিমধ্য়ে মেট্রোর কাজের জন্য নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকেই ‘রোড ব্লকের’ প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। রাস্তা বন্ধ করে কাজ চলবে অরেঞ্জ লাইন নির্মাণের। মেট্রো পথ নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL জানিয়েছে, নভেম্বরে কাজ শুরু হলে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ করা যাবে।

কোথায় জট ছিল?

সম্প্রতি কলকাতায় নতুন তিনটি রুটে মেট্রোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই রাজ্যের বিরুদ্ধে চিংড়িঘাটা নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডিকে। তিনি স্পষ্ট বলেছিলেন, ‘রাজ্য কেন জমি দিচ্ছে না, সেটা তারাই বলতে পারবে। আমরা বারংবার আবেদন জানিয়েছিলাম।’ মূলত ৩৬৬ মিটারের কারণেই তৈরি হয়েছিল জট। সেই নিয়ে রাজ্য, আরভিএনএল, রাজ্য পুলিশ এবং কেএমডিএ-কে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিলেন সুজয় পালের ডিভিশন বেঞ্চ। তারপরই যেন মিলল সুরাহা। এবার সেই ‘বিবাদ’ মেটার কথা সংশ্লিষ্ট পক্ষ জানিয়ে দিল রাজ্যের উচ্চ আদালতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *