BREAKING: স্টেডিয়ামে পৌঁছননি সলমনরা, এশিয়া কাপ থেকে নাম তুলল পাকিস্তান? - Bengali News | Pakistan to opt out of Asia Cup 2025? Set to Boycott Match Against UAE - 24 Ghanta Bangla News
Home

BREAKING: স্টেডিয়ামে পৌঁছননি সলমনরা, এশিয়া কাপ থেকে নাম তুলল পাকিস্তান? – Bengali News | Pakistan to opt out of Asia Cup 2025? Set to Boycott Match Against UAE

Spread the love

দুবাই: নাটকীয় পরিস্থিতি এশিয়া কাপে। যা আশঙ্কা করা হচ্ছিল, তাই হয়তো ঘটতে চলেছে। অন্তত মিডিয়া সেই দাবিই করছে। ভারত হাত না মেলানোয় গোঁসা! এশিয়া কাপ থেকে সম্ভবত সরে দাঁড়াচ্ছে পাকিস্তান। সূত্রের খবর, ফাইনাল গ্রুপ স্টেজে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রবিবার ভারত  বনাম পাকিস্তান ম্যাচে হাত না মেলানো নিয়ে যে বিতর্ক হয়েছিল, তাতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবি জানিয়েছিল পাকিস্তান। সেই দাবি পূরণ না হওয়ার পরই পাকিস্তান বয়কট করতে চলেছে এশিয়া কাপ ২০২৫।

যা জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে ম্যাচ। কিন্তু পাকিস্তান টিম হোটেলেই রয়ে গিয়েছে, মাঠে এখনও পা রাখেনি। একটি সূত্র দাবি করছে, ম্যাচ এক ঘণ্টা দেরিতে নাকি শুরু হবে। সেই কারণে পাকিস্তান এখনও মাঠে আসেনি। কিন্তু এই যুক্তি কতটা সমর্থনযোগ্য, তা নিয়েও প্রশ্ন থাকছে। সাধারণত কোনও ম্যাচ থাকলে, স্টেডিয়ামে সাড়ে তিন-চার ঘণ্টা আগে এসে পৌঁছয় টিমগুলো। ৯টা থেকে যদি ম্যাচ হয়ও, পাকিস্তান ৮টায় মাঠে এসে পৌঁছবে, এমনটা অনেকেই বিশ্বাস করছেন না। এমনও শোনা যাচ্ছে, ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান সরকারও ঢুকে পড়েছে ইস্যুতে। দেশের সম্মান জড়িয়ে রয়েছে বলে নাকি পাকিস্তান ক্রিকেটারদের উপরে চাপ তৈরি করছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *