Supreme Court Partially Stays on Waqf Act: ওয়াকফ আইনের উপরে আংশিক স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - Bengali News | Supreme Court Stays Waqf Act’s Section Mandating 5 Year Practice Of Islam, Not Complete Stay Order - 24 Ghanta Bangla News
Home

Supreme Court Partially Stays on Waqf Act: ওয়াকফ আইনের উপরে আংশিক স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court Stays Waqf Act’s Section Mandating 5 Year Practice Of Islam, Not Complete Stay Order

Spread the love

ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টের রায়।Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: ওয়াকফ আইনে আংশিক স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওয়াকফে সম্পত্তি দান করার জন্য ৫ বছর ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল ওয়াকফ সংশোধনী আইনে, তার উপরে স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মসিহ। তবে সম্পূর্ণ ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের।

ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। আর্জি জানানো হয়েছিল, এই আইনে সম্পূর্ণ স্থগিতাদেশ দেওয়া হোক। তবে এ দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের উপরে সম্পূর্ণ স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। তবে কিছু কিছু বিধানের অন্তর্বর্তী সুরক্ষার প্রয়োজন রয়েছে বলেই উল্লেখ করেছে শীর্ষ আদালত।

এ দিন প্রধান বিচারপতি বিআর গভাই ও বিচারপতি এ জি মসিহের বেঞ্চ বলে, “গোটা আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে, তবে আমরা দেখেছি যে বেসিক প্রতিবন্ধকতা রয়েছে ৩(আর), ৩সি, ১৪ নিয়ে। আমরা ১৯২৩ সালের আইন থেকে আইন প্রণয়নের ইতিহাস দেখেছি এবং প্রত্যেকটি ধারার প্রাথমিক ভিত্তিতে চ্যালেঞ্জ বিবেচনা করেছি। পুরো আইনের বিরুদ্ধে শুনানির মতো যুক্তি পাওয়া যায়নি। তবে যেসব ধারা বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে, সেই ধারাগুলোর ওপর আমরা স্থগিতাদেশ জারি করেছি।

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের যে ধারাগুলির উপরে স্থগিতাদেশ দিয়েছে, সেগুলি হল-

প্রথম- কোনও সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা, তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

দ্বিতীয়- ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী কোন ব্যক্তির ওয়াকফ সম্পত্তি দান করতে হলে, তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কোন ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা, তা ব্যাখ্যা করার জন্য সরকার যতদিন না আইন তৈরি করছে, ততদিন ওয়াকফ সংশোধনী আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ থাকবে।

তৃতীয়- কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৪ জন অ-মুসলিম এবং রাজ্যস্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৩ জন অ-মুসলিম কে রাখার আইনি ক্ষেত্রের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

চতুর্থ- সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন, তাকে অবশ্যই অ-মুসলিম হতে হবে। আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পঞ্চম- সংশোধনী অনুযায়ী, সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনি সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *