Asansol: হেঁটে যাচ্ছিলেন ব্যক্তি, পিছন থেকে এল বাইক, নৃশংস ঘটনা ধরা পড়ল CCTV-তে - Bengali News | A man shot dead in Asansol, captured on CCTV - 24 Ghanta Bangla News
Home

Asansol: হেঁটে যাচ্ছিলেন ব্যক্তি, পিছন থেকে এল বাইক, নৃশংস ঘটনা ধরা পড়ল CCTV-তে – Bengali News | A man shot dead in Asansol, captured on CCTV

Spread the love

খুনের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তেImage Credit: TV9 Bangla

কুলটি: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন দিক থেকে এল একটি বাইক। হঠাৎ বাইকের এক আরোহী পথচারীকে লক্ষ্য করে একদম সামনে থেকে গুলি চালাল। রাস্তায় লুটিয়ে পড়লেন পথচারী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের আসানসোলের কুলটিতে এই খুনের ঘটনা ঘটেছে। আর পুরো ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাভেদ বারিক। তিনি আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসের কর্মী ছিলেন। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়া দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। সেইসময় মোটরবাইকে তাঁর পিছু নেয় দু’জন। তারপর একদম কাছ থেকে মাথা লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

স্থানীয় বাসিন্দারা জাভেদকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোল পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ৭ এমএম পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। এখন অধরা দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এর আগে এই এলাকায় কখনও এমন খুনের ঘটনা ঘটেনি। সম্ভবত সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মীর হাকিম বলেন, “আমি সেইসময় পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ খবর পেলাম পাড়ায় গুলি চলেছে। জাভেদ খুবই ভাল ছেলে। কেন তাঁকে গুলি করা হল, পুলিশ তা খতিয়ে দেখছে।” পাড়ার ভিতরে এরকম গুলি চলার ঘটনা যথেষ্ট আতঙ্কের বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *