Sovan-Ratna Divorce: 'প্রমাণ করতে পারেননি...', রত্না-শোভনের ডিভোর্স খারিজ করে দিল আলিপুর আদালত - Bengali News | Court dismisses Former TMC MLA Sovan Chatterjee's plea for divorce with Ratna Chatterjee - 24 Ghanta Bangla News
Home

Sovan-Ratna Divorce: ‘প্রমাণ করতে পারেননি…’, রত্না-শোভনের ডিভোর্স খারিজ করে দিল আলিপুর আদালত – Bengali News | Court dismisses Former TMC MLA Sovan Chatterjee’s plea for divorce with Ratna Chatterjee

Spread the love

শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের আইনি বিচ্ছেদ হল নাImage Credit: TV9 Bangla

কলকাতা: তাঁরা একসঙ্গে থাকেন না। মাঝেমধ্যেই পরস্পরকে তোপ দাগেন। তবে শোভন চট্টোপাধ্যায় ও রত্না আইনি বিচ্ছেদে অনুমতি দিল না আদালত। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে শোভন চট্টোপাধ্যায়ের করা মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায় একসঙ্গে থাকার জন্য যে আবেদন করেছিলেন, তাও আদালত খারিজ করে দিল। অর্থাৎ আইনি বিচ্ছেদ না হলেও শোভনকে রত্নার সঙ্গে থাকতে হবে, এমন নির্দেশ দিল না আদালত।

২০১৭ সালে বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতে মামলা করেছিলেন শোভন। রত্নার বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণে অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে শোভন বলেছিলেন, রত্না নিজের বাচ্চাদের দেখেন না। টাকাপয়সা নয়ছয় করেন। কিন্তু, কোনও অভিযোগই আদালতে প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবী। অভিযোগগুলি প্রমাণিত না হওয়ায় শোভনের আইনত বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেন বিচারক।

অন্যদিকে, রত্না শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। তাঁর সেই আবেদনও খারিজ করে দিল আদালত। কাউকে একসঙ্গে থাকতে বাধ্য করা যায় না বলে আদালত জানিয়ে দিল। রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকে কলকাতার প্রাক্তন মেয়র শোভন আর তাঁর নিজের বাড়িতে থাকেন না। গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তিনি। সঙ্গে থাকে বৈশাখীর মেয়ে।

এদিন শোভন এবং রত্না আদালতে আসেননি। আদালতের এই নির্দেশে খুশি শোভন ও রত্নার ছেলে ঋষি। একইসঙ্গে সব ভুলে বাবাকে আবার তাঁদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানালেন। এই নিয়ে শোভনের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *