Silver Price Hike: চড়চড়িয়ে দাম বেড়েছে রুপোর, ছুঁয়েছে ১ লক্ষ ২০ হাজারের গণ্ডি! – Bengali News | Silver Price Hike: Silver prices have increased sharply, reaching the mark of 1 lakh 20 thousand!
বছরের শুরুতে চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। আর তারপর গত ৪ মাসে কিছুটা থমকে গিয়েছিল সোনার বৃদ্ধি। আর সেই সময় বেড়ছে রুপোর দাম। রুপোর কেজি ১ লক্ষ ২০ হাজার ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যেই। আর এই দাম বাড়ার কারণ হিসাবে বলা যাই আমেরিকার সঙ্গে ভারতের এই ট্যারিফ যুদ্ধ।
অগমেন্টের রিসার্চ হেড রেনিশা চৈনানি বলছেন, “আমেরিকার ফেডারেল রিজার্ভের গভর্নর লিজা কুককে পদচ্যুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই গোটা বিশ্বে একটা অর্থনৈতিক অচলাবস্থা দেখা গিয়েছে। আর সেই কারণেই সোনা আর রুপোর দাম বৃদ্ধি শুরু হয়েছে গোটা পৃথিবী জুড়ে”। তিনি আরও বলেন, এই বিষয়টা অত্যন্ত চিন্তার। কারণ, ট্রাম্পের এই পদক্ষেপে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। এ ছাড়াও কোনও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, হু হু করে বেড়ে চলেছে সোনার দামও। আগের তুলনায় এই গতি একটু কম হলেও ক্রমাগত ঊর্ধ্বমুখী এই ধাতুর দাম। ২৯ অগস্ট কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ২ হাজার ৬১০ টাকা।