Weather Update: আসছে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, সন্ধ্যার আকাশে মেঘের ঘনঘটা - Bengali News | West Bengal and Kolkata Weather Update, forecast of rain and lightening in parts of bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: আসছে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, সন্ধ্যার আকাশে মেঘের ঘনঘটা – Bengali News | West Bengal and Kolkata Weather Update, forecast of rain and lightening in parts of bengal

কলকাতা: সকাল থেকে রোদের হাসি দেখা গেলেও, সন্ধ্যা নামতেই আবার মেঘের ঘনঘটা! সোমবার সন্ধ্যার পর আবহাওয়ার ছবিটা বদলে যাবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। অর্থাৎ অফিস থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়তে হতে পারে।

আবহাওয়ার আপডেট বলছে, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে বজ্রপাত। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু অংশে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *