Salman Khan's Big Boss House: জলমগ্ন মুম্বই, বড়সড় বিপাকে সলমন খান! ভাইজানের সঙ্গে কী ঘটল? - Bengali News | Bigg Boss 19 Media Set Visit Hampered By Mumbai Floods - 24 Ghanta Bangla News
Home

Salman Khan’s Big Boss House: জলমগ্ন মুম্বই, বড়সড় বিপাকে সলমন খান! ভাইজানের সঙ্গে কী ঘটল? – Bengali News | Bigg Boss 19 Media Set Visit Hampered By Mumbai Floods

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন প্রায় গোটা মুম্বই। জল জমেছে মুম্বইয়ের শহরতলীতে। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, আরও ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিনে। এমনকী, গোটা মুম্বই জুড়ে লাল সতর্কতাও জারি করা হয়েছে। ঠিক এরই মাঝে বড়সড় বিপাকে পড়লেন বলিউডের ভাইজান সলমন খান।

তা কী ঘটল ভাইজানের সঙ্গে?

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৪ আগস্ট বিগ বস ১৯-এর ঘরে মুম্বইয়ের নানা মিডিয়া হাউজের যাওয়ার কথা ছিল। সেভাবেই সাজানো হয়েছিল সলমনের কর্মসূচী। কিন্তু মুম্বইয়ের বন্য়া পরিস্থিতির কারণে আপাতত, বাতিল হয়েছে বিগ বসের কর্মসূচী। জিও হটস্টারের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বৃষ্টির কারণে বিগ বসের সমস্ত কর্মসূচী আপাতত বাতিল করা হল। বন্যা পরিস্থিতি ঠিক হলে তবেই ফের শুরু করা হবে বিগবসের কর্মসূচী।

জানা গিয়েছে, আচমকা এই কর্মসূচী বাতিল হওয়ায়, সলমন খানের অন্যান্য কর্মসূচীও ঘেঁটে গিয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই বন্যা পরিস্থিতির কারণে সলমনের আগামী ছবির শুটিংও বিপাকে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *