Delhi CM: নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী – Bengali News | Delhi Chief Minister Rekha Gupta ‘slapped’ at public meet at her resident, attacker caught
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (ফাইল ফোটো)Image Credit source: PTI
নয়াদিল্লি: নিজের বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় তাঁর উপর এক যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।” ওই প্রত্যক্ষদর্শী জানান, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই যুবক।
