Dengue: ডেঙ্গিতে রাজ্যে শীর্ষে মুর্শিদাবাদ, হাজার ছুঁই ছুঁই আক্রান্ত - Bengali News | Dengue Murshidabad tops the list of dengue cases in the state, thousands affected - 24 Ghanta Bangla News
Home

Dengue: ডেঙ্গিতে রাজ্যে শীর্ষে মুর্শিদাবাদ, হাজার ছুঁই ছুঁই আক্রান্ত – Bengali News | Dengue Murshidabad tops the list of dengue cases in the state, thousands affected

Spread the love

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা Image Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ:  গত দু’সপ্তাহের মধ্যে পরপর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দু’জনের । স্বাভাবিকভাবেই বাংলায় আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি নিয়ে। ডেঙ্গির পাশাপাশি জেলায় চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। আর মুর্শিদাবাদে এই দুটি রোগের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ম্যালেরিয়া। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় প্রায় ৭৫০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সেখানে জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে আটশো জন।

তবে পরিস্থিতি যেরকম, তাতে ডেঙ্গি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এবছর জানুয়ারি মাস থেকে পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ৭৭৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময় পর্যন্ত জেলায় ৭৮০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এবারে ম্যালেরিয়ার প্রভাব সব থেকে বেশি নবগ্রাম, সামসেরগঞ্জ, ভগবানগোলা ২ ব্লক ও রানিনগর এক ব্লকে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর,  নবগ্রামে ৯৫ জন, সামসেরগঞ্জে ৬১ জন, ভগবানগোলা দুই ব্লকে ৫৭ জন এবং রানিনগর এক নম্বর ব্লকে ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ম্যালেরিয়া আক্রান্তদের সিংহভাগ ভিন রাজ্য ফেরত। তাঁরা ভিন রাজ্য থেকে জ্বর নিয়ে জেলায় ফিরছেন। তার পরে পরীক্ষায় দেখা যাচ্ছে ম্যালেরিয়া হয়েছে।

অন্যদিকে, জুলাই মাসের শেষে জেলায় যেখানে প্রায় ৫০০ জন ডেঙ্গি আক্রান্ত ছিলেন। অগস্টের তৃতীয় সপ্তাহে তা বেড়ে সাড়ে সাতশো জন অতিক্রম করেছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তদের একটা বড় অংশ ভিন রাজ্য এবং কলকাতা ফেরত। তবে ডেঙ্গি ম্যালেরিয়া রুখতে স্বাস্থ্য দফতর জেলায় কাজ চালাচ্ছে। সেই সঙ্গে ডেঙ্গি ম্যালেরিয়া রুখতে ১০ টি সন্দেহজনক জায়গা চিহ্নিত করে সে সব জায়গায় মশানাশক স্প্রে করা হচ্ছে।

জেলা স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সময় বাড়িতে বাড়িতে, জ্বর, সর্দি, কাশির মতো রোগ দেখা দিচ্ছে। জ্বর হলেই স্বাস্থ্য কর্মীরা রোগীদের ডেঙ্গি ম্যালেরিয়া পরীক্ষা করাচ্ছেন। ডেঙ্গি বা ম্যালেরিয়া পজ়িটিভ হলে সেই মতো চিকিৎসা করানো হচ্ছে। তবে গত বছর শেষের দিকে বিশেষ করে অক্টোবর থেকে এবছর জানুয়ারি পর্যন্ত ডেঙ্গির দাপট জেলায় যথেষ্ট ছিল। এবছরও ডেঙ্গি প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০২৪ সালে তা কমে হয়েছিল ৫ হাজার ৬৪৭ জন। ২০২৪ সালের মতো ২০২৫ সালে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *