লাল কাপড়ে একমুঠো নুন নিয়ে এই কাজ করে দেখুন, ফল পাবেন রাতারাতি – Bengali News | This tips with salt can reduce negative energy from your house
আর্থিক সমস্যায় জেরবার? রোজ স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে? বাড়ির পরিবেশও খুব একটা ভাল নয়? যে কাজই করতে যাচ্ছেন, সেখানেই বাধা তৈরি হচ্ছে? এগুলো আপনার ভাগ্য দোষে নয়, বাস্তু দোষের কারণে ঘটছে। বাস্তু শাস্ত্র আমাদের জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর করার ক্ষেত্রে বাস্তু শাস্ত্রের টোটকা দারুণ কার্যকর। এক চিমটি নুন আপনার জীবনকে একাধিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন। হ্যাঁ, ঠিকই পড়লেন। নুনের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে বাস্তুর। বাড়িতে এমন অনেক জিনিস থাকে, যেগুলি শুভ-অশুভ শক্তির সঙ্গে জড়িত। তার মধ্যে নুন অন্যতম।
পরিবারের সদস্য থেকে অশান্তি লেগেই থাকে? এক্ষেত্রেও কিন্তু নুন দারুণ কার্যকর। ঘর মোছার বালতিতে জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে দিন। ওই জল দিয়ে ঘর মুছে নিন। নুন দিয়ে ঘর মুছলে এটি বাড়ির মধ্যে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই কাজটা আপনাকে করতেই হবে। এতে বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয়ে যায়।
রাতে বার বার ঘুম ভেঙে যায়? সন্তান মাঝেমধ্যে ঘুমের ঘোরে কেঁদে ওঠে? এটাও কিন্তু নেতিবাচক শক্তির ইঙ্গিত। এক্ষেত্রে আপনি নুন জলে স্নান করতে পারেন। নুন জলে স্নান করলে কু-নজর থেকে রক্ষা পাবেন। এছাড়া এই উপায়ে আপনি স্বাস্থ্যেরও খেয়াল রাখতে পারবেন। নুন শরীরে উপরিতলে জমে থাকা দূষিত পদার্থ, ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। পাশাপাশি উদ্বেগ, অবসাদের লক্ষণগুলো প্রশমিত করে।
স্নানের বদলে আপনি স্নানঘরে নুন রাখতে পারেন। বাথরুমের একটি কোণে একটি কাচের বাটিতে নুন রেখে দিন। নির্দিষ্ট দিন অন্তর অন্তর এই নুন আপনাকে পরিবর্তন করতে হবে। যে নুন আগে রাখা ছিল সেটা ফেলে দেবেন। এতে বাথরুমের মধ্যে থাকা যাবতীয় নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। খেয়াল রাখুন, এই নুন যাতে কেউ স্পর্শ না করে।
বাড়ির প্রবেশদ্বারেও আপনি নুন রাখতে পারেন। এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ হবে না। এক মুঠো নুন লাল কাপড়ে বেঁধে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে রাখুন। আপনি চাইলে প্রবেশদ্বারের এক কোণাতেও ওই লাল কাপড়ে বাঁধা নুন রাখতে পারেন। এই উপায়ে বাড়ির অশুভ শক্তির প্রবেশ রোধ করতে পারবেন।