RG Kar Victim Father: নবান্ন অভিযানের দু'দিন পর পুলিশের বিরুদ্ধে FIR দায়ের তিলোত্তমার বাবার - Bengali News | RG Kar Victim’s Father Files FIR Against Police After Tilottama’s Mother Injured During Protest - 24 Ghanta Bangla News
Home

RG Kar Victim Father: নবান্ন অভিযানের দু’দিন পর পুলিশের বিরুদ্ধে FIR দায়ের তিলোত্তমার বাবার – Bengali News | RG Kar Victim’s Father Files FIR Against Police After Tilottama’s Mother Injured During Protest

Spread the love

কলকাতা: নবান্ন অভিযানে আহত তিলোত্তমার মা। আন্দোলনের দু’দিন পর FIR দায়ের করলেন তিলোত্তমার বাবা। জানা গিয়েছে, সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে একটি মেইল পাঠিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।

সেই অভিযোগ পত্রে নির্যাতিতার বাবার দাবি, নবান্ন অভিযানের দিন প্রথমে তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। তাঁর মাথায় ও পিঠে আঘাত করে পুলিশ। এই চটের কারণে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে।

সোমবার দায়ের করা FIR-এ পুলিশে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা। তাঁর দাবি, ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা-কে ভর্তি করা হলে সেখানেই তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তারপরেও কোন ইনজুরি সার্টিফিকেট পাননি তাঁরা। এক কথায় অভিযান দুই দিনের মাথায় তাঁর তোলা অভিযোগগুলির ভিত্তিতে আইনত পদক্ষেপ নিলেন তিলোত্তমার বাবা। সরাসরি সরব হলেন কলকাতা পুলিশ ও বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে।

শংসাপত্র না মিললেও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি ডিসচার্জ রিপোর্ট পেয়েছেন তিলোত্তমার পরিবার, এমনটাই খবর। কিন্তু সেই রিপোর্টের বয়ানেও রয়েছে বিস্তর অসঙ্গতি, দাবি খোদ তিলোত্তমার বাবার। তাঁর অভিযোগ, পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত বিষয়টি সেই রিপোর্টে উল্লেখই নেই। উল্টে লেখা রয়েছে ‘হেড ইনজুরির’ কথা। যা নিয়ে আপত্তি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *