PM Narendra Modi: ‘কঠিন মূল্য চোকাতে প্রস্তুত আছি’, ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi Gives Tough Reply to Donald Trump’s Tariff Threat, Says Ready to Pay Heavy Price
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
নয়া দিল্লি: রাতারাতি ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে রইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বললেন, “কৃষক ও মৎসজীবীদের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। কৃষকদের আড়াল করার জন্য কঠিন মূল্য চোকাতে প্রস্তুত।”
এ দিন দিল্লির স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনও কৃষক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”
বিস্তারিত আসছে…