HC On WBJEE: কেন আজ প্রকাশ করা গেল না জয়েন্ট এন্ট্রান্সের ফল? স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট - Bengali News | Hc on wbjee: Why couldn't the Joint Entrance Exam results be declared today? Calcutta High Court clarifies - 24 Ghanta Bangla News
Home

HC On WBJEE: কেন আজ প্রকাশ করা গেল না জয়েন্ট এন্ট্রান্সের ফল? স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট – Bengali News | Hc on wbjee: Why couldn’t the Joint Entrance Exam results be declared today? Calcutta High Court clarifies

Spread the love

কেন বেরল না জয়েন্ট এন্ট্রান্সের ফল? Image Credit source: TV9 Bangla

কলকাতা: আজ, বৃহস্পতিবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। রাজ্যের ওবিসি তালিকা মেনে জয়েন্টের ফলপ্রকাশে আপত্তি রয়েছে রাজ্যের।

মূলত ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী রাজ্য সরকার ফলপ্রকাশ করাতে চাইছে। সেখানেই আপত্তি রয়েছে বিচারপতির। বিচারপতির পর্যবেক্ষণ, পুরনো যে মামলা ছিল, সেখানে এই নতুন ক্যাটাগরি কীভাবে হতে পারে?  আদালতের নির্দেশ, পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালে মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকারের তরফে সেটা ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চাইছে। তাতেই আপত্তি রয়েছে বিচারপতির।

একইসঙ্গে বিচারপতির প্রশ্ন,  হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওবিসি- সংক্রান্ত মামলায় নির্দিষ্ট নির্দেশ ছিল, ৬৬ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না। সেই নির্দেশ মেনেই জয়েন্টের নতুন তালিকাভুক্ত করতে হবে। উল্লেখ্য, মোট ১৪০টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৭৬টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। আগে থাকা ৬৬-র মধ্যে ৬৪টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে।  এই কারণেই, বৃহস্পতিবার যে লিখিত পরীক্ষার ফলপ্রকাশের দিন ছিল,  তাতে আপত্তি জানিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন দুপুর ২টোয় এই মামলার ফলপ্রকাশ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ৭ অগাস্ট সম্ভাব্য তারিখ বলা হলেও, ফলপ্রকাশের ক্ষেত্রে শেষমুহূর্তে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়। এই নিয়ে প্রথমে বোর্ডের কাছেও কোনও স্পষ্ট উত্তর ছিল না। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *