July 2025 - Page 92 of 283 - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ৭ দিন নয়, চারদিনের ডেডলাইন! ভোট পরপর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট – Bengali News | Four days, not 7 days! High Court seeks report from CBI on Abhijit Sarkar’s murder in post poll violence

কলকাতা: ভোট পরপর্তী হিংসা মামলায় এবার সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ইন্সপেক্টর রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথের গ্রেফতারের ঘটনায় এই রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই ফের এই মামলার শুনানি হবে।  সূত্রের খবর, শুনানির আগে গোটা রিপোর্ট দেখার জন্য হাইকোর্টে […]

Home

Jagdeep Dhankhar: ‘…একাধিকবার সুযোগ পেয়েছেন’, ধনখড়ের ইস্তফায় মুখ খুললেন মোদী – Bengali News | He Got Many Opportunities to Serve the Country, Modi on Jagdeep Dhankhar

বাঁদিকে মোদী, ডান দিকে জগদীপ ধনখড়Image Credit source: PTI নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সোমবার সারাদিন কাজের পর সন্ধ্যায় কোনও আগাম অনুমতি ছাড়াই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান তিনি। এরপর সেখানেই নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। যা ইতিমধ্য়েই গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কম জল […]

Home

Howrah: একুশে জুলাইয়ের সভায় গিয়েছিলেন, আর ফিরলেন না… কী হল সানোয়ারের? – Bengali News | Howrah He went to the July 21 meeting and never returned… What happened to Sanwar?

হাওড়া: একুশে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশে যোগ দেওয়ার  জন্য হাওড়ার জগৎবল্লভপুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২৪ এর সানোয়ার আলি মল্লিক । কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি সানোয়ার। কোনও খোঁজও মিলছে না। তৈরি হয়েছে ধোঁয়াশা। হাওড়ার জগৎবল্লভপুর বরগাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন সানোয়ার আলি নামের বছর ২৪-এর ওই যুবক সোমবার এলাকার বেশ কয়েকজনের […]

Home

২১ জুলাইয়ে বাড়িতে জুয়ার আসর বসালেন তৃণমূল নেতা, হাতে নাতে ধরল পুলিশ

তৃণমূলের ২১ জুলায়ের সমাবেশে না গিয়ে বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের। জুয়া খেলার অভিযোগে বহরমপুরের মণীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই দত্তসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়েছে। বহরমপুরের মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই দত্তের বিরুদ্ধে অভিযোগ, কর্মী […]

Home

Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের পাঁচ রহস্য ফাঁস কিংবদন্তি কোচের – Bengali News | India U 19 Batter Vaibhav Suryavanshi in Kumar Sangakkara’s Eyes Batting Secrets Revealed

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে সারা বিশ্ব চিনেছে বৈভব সূর্যবংশীকে। ঘরোয়া ক্রিকেটে তার আগেই শিরোনামে এসেছিলেন। মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফিতে খেলেন। বিধ্বংসী পারফর্মও করেন। এরপর গত আইপিএলে তাঁর খেলা আকর্ষণের কেন্দ্রে এনেছে। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল খেলার নজির গড়েন। সেখানেই শেষ নয়। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান, ভারতীয়দের মধ্যে দ্রুততম […]

Home

Malda: মালদহ জেলা পরিষদে আগুন, ভস্মীভূত গুরুত্বপূর্ণ নতি, চক্রান্তের অভিযোগ – Bengali News | Malda Fire breaks out in Malda Zilla Parishad, important documents gutted, conspiracy alleged

মালদহের জেলা পরিষদে আগুন!Image Credit source: TV9 Bangla মালদহ: মালদহ জেলা পরিষদে আগুন। ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি, ফাইল। মালদহ জেলা পরিষদের চার তলায় প্রথমে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে।  মুহূর্তের মধ্যে পুড়ে খাক হয়ে যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশনের একাধিক গুরুত্বপূর্ণ নথি।  কিন্তু এই আগুন নিয়ে ইতিমধ্যে তপ্ত মালদহের রাজনীতিও। বিরোধীদের অভিযোগ,  দুর্নীতি ঢাকতে চক্রান্ত […]

Home

Malda: সবজি ব্যবসায়ীকেও রেয়াত নয়! পরপর গুলি, লুটিয়ে পড়লেন গাড়িতেই – Bengali News | Businessman shot by 4 miscreants in Malda amid road, condition critical

মালদহ: ফের শুট আউট মালদহে। ব্যবসায়ীকে লক্ষ করে চলল পরপর পাঁচ রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। গুলি চালিয়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল তারা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মালদহের গাজোলের কর্তিপাড়া এলাকার ঘটনা। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর […]

Home

Bangladesh Plane Crash: ঢাকায় মৃত ২৫ শিশু, বিমান দুর্ঘটনায় কাল হল ‘মেড-ইন-চিন’ – Bengali News | Bangladesh Training Aircraft That Crashed Was Made in China

ঢাকা: সোমবার দুপুরে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিল একটা ঘটনা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আচমকাই ভেঙে পড়ল একটি বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। জানা গিয়েছে, ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। রাত অবধি চলে উদ্ধারকাজ। প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। যাদের মধ্য়ে ২৫ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ […]

Home

অগ্নিদগ্ধ মহুয়া বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, হাসপাতালে শেষবার দেখতে এলেন তাপস! কী ঘটেছিল সেদিন? – Bengali News | Untold story of mahua roy chowdhury and her last breath

‘বেহলার ফ্ল্যাটে অগিদগ্ধ অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।’ সালটা ছিল ১৯৮৫। জুলাই মাস। সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামই ছিল মহুয়াকে নিয়ে। মহুয়ার এই খবর পেয়ে আকাশ ভেঙে পড়েছিল টলিপাড়ায়। অনুরাগীরা তো হতবাক। এমন ‘সোনার প্রতিমা’ নায়িকার সঙ্গে এ কী ঘটল! চোখে জল মহুয়ার বন্ধুবান্ধবের।  এতকিছুর মাঝেও মহুয়াকে নিয়ে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছিল। মহুয়ার […]

Home

‘রঘু ডাকাত’-এ সুপারস্টারের পরিবর্তে মেগাস্টার, দেবের সমর্থনে অনুরাগীরা – Bengali News | Megastar Dev’s Raghudakat will be released on durga puja

মুক্তি পেল ‘রঘু ডাকাত’ ছবির টিজার। সেখানে প্রথম ঝলকে দেবকে যেভাবে দেখা গিয়েছে, তাতে বক্স অফিসে ঝড় উঠবে এই দুর্গাপুজোতে, এমনই মনে করছেন নায়কের অনুরাগীরা। এই টিজারে দেবকে মেগাস্টার তকমা দেওয়া হয়েছে। লক্ষণীয় টলিপাড়ায় সুপারস্টার তকমা সাধারণত ব্যবহার করা হয় তিন তারকার জন্য। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, জিত্‍ এবং দেব। জিত্‍ নিজের ছবির প্রচারে সুপারস্টার তকমা ব্যবহার […]