মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বুথ সভাপতি প্রতীত পাল খুনের তদন্তে চারদিন পর সাফল্য পেল পুলিশ। বুধবার ভোরে নদিয়া জেলার নাকাশিপাড়া থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন অমিত সরকার, বিজন সরকার ও পাপ্পু সরকার। তিনজনেরই বাড়ি রেজিনগরের আন্দুলবেড়িয়া উত্তর কলোনিতে। বিজন ও পাপ্পু সম্পর্কে দুই ভাই। আরও পড়ুন: কোন্নগরে নৃশংসভাবে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে, […]