পটনা: ভয়ঙ্কর! হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিতা এক যুবতী। চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণ করা হয়েছে যুবতীকে, এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, গত ২৪ জুলাই বিহারের বৌদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। বছর ছাব্বিশের ওই যুবতীও পরীক্ষা দিতে এসেছিলেন। ফিজিক্যাল টেস্ট চলাকালীনই ওই যুবতী অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে […]