পটনা: নিত্যদিন ট্রেনে সমস্যা। কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও আবার কুয়াশার কারণে ট্রেন লেট। হাইটেনশন তার ছিড়েও দিনকয়েক আগেই তুলকালাম কাণ্ড বেঁধেছিল বারুইপুরে। কিন্তু দুটো কাকের ঝগড়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাড়িয়ে আছে, এমন কখনও শুনেছেন? গল্প মনে হলেও, এটাই সত্যি। দুই কাকের মধ্যে তুমুল ঝগড়া, আর তার জেরে ট্রেন দাঁড়িয়ে থাকল ৩ ঘণ্টা ৪০ […]
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ সখ্যতা, তারপর হঠাৎই বিরোধ। আভাস মিলেছিল সেই সময়েই। জল্পনা সত্যি করে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল, “আমেরিকা পার্টি”-র। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা। লেখেন, “আজ, আমেরিকা পার্টি তৈরি হল […]
জঙ্গলমহলের নানা প্রান্তে ক্রমশ বাড়ছে হাতির তাণ্ডব। প্রতিদিনই কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে ঘরবাড়ি, আহত হচ্ছে মানুষ। মৃত্যুর ঘটনাও ঘটছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে হাতি ও মানুষের সংঘাত কমাতে জরুরি পদক্ষেপে উদ্যোগী হল রাজ্য বন দফতর। ঝাড়গ্রামে চারটি বনবিভাগের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের শীর্ষ বনকর্তারা। আরও পড়ুন: আলিপুরদুয়ারে […]
জলপাইগুড়ি: একটা স্কুল। তার অন্দরে এমন অভিযোগ ওঠা কী স্বাভাবিক? হয় তো না। কিন্তু আপাতত উঠছে। ঘটনা জলপাইগুড়ির। একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করল সেই স্কুলের একই ক্লাসের এক ছাত্রী। আর তারপরেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে্ সেই নাবালিকার পরিবার। তাতে […]
নয়াদিল্লি: একটা মন্দির, যা আজ পরিণত হয়েছে ভারতের আন্তর্জাতিকীকরণ ভাবনার অন্যতম উপাদান। নজর কেড়েছে বিশ্বনেতাদের। পূরণ করছে ভারতের বসুদেব কুটুম্বকম ভাবনাকে। সাম্প্রতিককালে, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক থেকে আমেরিকার উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স। প্রত্যেকেই তাদের ভারত সফরে এসে ঘুরে গিয়েছেন নয়াদিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই মন্দিরে এসে মাথা ঠেকিয়ে যাওয়া একাংশের বিশ্বনেতাদের দাবি, এটির ভাস্কর্যই তাদের […]
পূর্ব কলকাতা জলাভূমিকে সংরক্ষণ করে তার উন্নয়ন ঘটাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। জলাভূমির পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই সেখানে ইকো-ট্যুরিজম ও স্থানীয় জীবিকার সুযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পুরসভা। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, জলাভূমির সৌন্দর্যায়ন, ঐতিহ্যবাহী মৎস্য ও চিংড়ি চাষ পুনরুজ্জীবিত করার মতো একাধিক পরিকল্পনা রয়েছে ওই প্রস্তাবে। আরও পড়ুন: পূর্ব কলকাতার […]
ঘটনাস্থলের ছবিImage Credit source: নিজস্ব চিত্র পশ্চিম মেদিনীপুর: এ যেন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। মাসের পর মাস ধরে বন্ধ থাকা ATM থেকে টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নং ব্লকের সোনাখালী এলাকার। সম্ভবত শুক্রবার চুরি হয় সেখানকার একটি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্য়াঙ্কের এটিএম মেশিনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটিএম মেশিন ভেঙে সব […]
বীরবাহা হাঁসদা, মন্ত্রীImage Credit source: Tv9 Bangla ঝাড়গ্রাম: সরকারি হাসপাতালের খাবারের মান খারাপ। এবার সেই ছবি দেখিয়ে পোস্ট খোদ রাজ্যের মন্ত্রী। রোগীদের রাতের কী খাবার দেওয়া হয়, তা যে মুখে তোলা দায় কার্যত সেই বিষয়টিই বোঝাতে চাইলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন ‘মুরগিও যে লজ্জা পাবে…’ রাজ্যের বিভিন্ন সরকারি […]
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla পানিহাটি: তিলোত্তমার বাড়িতে পৌঁছলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৯ অগস্ট তিলোত্তমার ঘটনার এক বছর সম্পূর্ণ হচ্ছে। সেই স্মরণেই এবার নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়াই এই অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন তিলোত্তমার মা-বাবাকে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু। আজ শনিবার শুভেন্দু পৌঁছন […]