কলকাতা: শহরের লাইফলাইন খালগুলি থেকে তোলা পাঁক নিয়ে সেচমন্ত্রীর খোঁচা, হজম করে অভিযোগ মেনে নিলেন মেয়র। কিন্তু সমাধান কিভাবে? প্রশ্ন ঘুরলেও নিরুত্তর পুর প্রশাসন। অন্যান্য জেলার পাশাপাশি প্রবল বৃষ্টি চলছে শহর কলকাতাতেও। আর তাতেই চিন্তা বেড়েছে শহরের নিকাশের অন্যতম লাইফলাইন খালগুলিকে নিয়ে। বৃষ্টি দাপট বাড়াতেই প্রতিবারের মতো এবারও নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা এবং সেচ দফতর। […]