আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হল প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। তবে সঞ্জয়ের দাবি, সে নির্দোষ। এবার বেকসুর খালাসের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সঞ্জয় রায়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে সেই আবেদন জমা পড়ে। […]