কলকাতা: দিল্লিতে একে একে গিয়ে পৌঁছলেন বঙ্গ বিজেপির নবম, দশম ও একাদশ সভাপতি। পরপর হাজির দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি। তাঁর পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শমীক ভট্টাচার্য। আর বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছবেন দশম সভাপতি […]