Chinsurah: 'খবরটা এখনও অবধি ওর মা জানে না...', মুম্বই গিয়ে মৃত্যু চুঁচুড়ার সঙ্গীতার - Bengali News | One girl died in Mumbai she is from west bengal - 24 Ghanta Bangla News
Home

Chinsurah: ‘খবরটা এখনও অবধি ওর মা জানে না…’, মুম্বই গিয়ে মৃত্যু চুঁচুড়ার সঙ্গীতার – Bengali News | One girl died in Mumbai she is from west bengal

Spread the love

মুম্বই গিয়ে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

চুঁচুড়া: মুম্বই গিয়েছিলেন যুবতী। উঠেছিলেন একটি যোগা আশ্রমে। সেখানেই রহস্য মৃত্যু তাঁর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাঁধের জলে স্নান করতে নেমেছিলেন। তখনই এই ধরনের ঘটনা। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। ওই যুবতীর মৃত্যুর খবরে শোকের ছায়া এলাকায়।

হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন সঙ্গীতা। এলাকাবাসী সূত্রে খবর, যুবতী খুব ভাল গান-বাজনা করতেন। পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও গিয়েছিলেন। এই কয়েকদিন আগে মুম্বই যান। এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “ও আমাদের এলাকার বাচ্চা মেয়ে। কালকে এই খবরটা পেয়েই কষ্ট হচ্ছে। আমরা কেউ ভাবতেই পারছি না। আজ এই খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক এই ঘটনা। বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওইখানে ওদের আত্মীয়রা রয়েছেন। তাঁরাই রাতে খবর দেন। সঙ্গে সঙ্গে ওর বাবা বেরিয়ে যান। আমরা সকলেই স্তম্ভিত। যোগা আশ্রমে গিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে বুঝতেই পারছি না। কীভাবে এই ঘটনা ঘটল সেই তদন্ত হোক চাইছি। দেহ এখানে আনতে যথেষ্ঠ সহযোগিতা করব। এখনও অবধি এই খবরটা ওর মা জানে না। কী বলব দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *