‘অল্ট’ নিষিদ্ধ হতেই কটাক্ষের মুখে একতা, রেগেমেগে কী করলেন বলিউড প্রযোজক? – Bengali News | Ekta kapoor clarifies she is not associated with alt app
দর্শক টানতে অহেতুক যৌনতা, কথায় কথায় নারী শরীরের প্রর্দশন। এমনকী, গল্পের ছলে ‘সফট পর্ন’! হ্য়াঁ, এই অভিযোগেই ২৪ টি অ্য়াপ এবং ওয়েব প্ল্য়াটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় সম্প্রচার মন্ত্রক। যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্য়াপ অল্ট এবং উল্লুও।
এক সময় এই অল্ট ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিল বলিউড প্রযোজক তথা মেগাশপ কুইন একতা কাপুর। অ্য়াপ নিষিদ্ধ হওয়ার পর সোশাল মিডিয়ায় একতার বিরুদ্ধে বয়ে গেল কটাক্ষের ঝড়। তবে এই কটাক্ষে চুপ থাকেননি একতা। সোশাল মিডিয়ায় স্পষ্ট জারি করলেন এক বিজ্ঞপ্তি।
একতা তাঁর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ”আমি ও আমার মা শোভা কাপুর অল্ট অ্য়াপের সঙ্গে এখন কোনওভাবেই যুক্ত নই। ২০২১ সালে এই সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তাই এই অ্য়াপ নিষিদ্ধ হওয়ার পর এই নিয়ে আমাদের সম্পর্কে যেন কিছু না লেখা হয়। আমরা এর সঙ্গে কোনওভাবেই যুক্ত নই।”