Moon Moon Sen: ৩০ বছর পর হঠাৎ রাজভবনে হাজির মুনমুন, শুরু হল নাটক - Bengali News | Moon moon sen visit raj bhawan after 30 years - 24 Ghanta Bangla News
Home

Moon Moon Sen: ৩০ বছর পর হঠাৎ রাজভবনে হাজির মুনমুন, শুরু হল নাটক – Bengali News | Moon moon sen visit raj bhawan after 30 years

Spread the love

মুনমুন সেন, অভিনেত্রীImage Credit source: Tv9 Bangla

কলকাতা: রাজভবনে হঠাৎ হাজির অভিনেত্রী মুনমুন সেন। প্রায় তিরিশ বছর পর তিনি অভিনেত্রী রাজভবনে এলেন। কিন্তু কেন? হঠাৎ কী দরকার? এই নিয়েই যখন জল্পনা তৈরি হল সেই সময় টিভি ৯ বাংলাকে পরিষ্কার জানালেন কেন রাজভবনে তিনি।

শনিবার রাজভবনের তরফে নাটক দেখার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংশ্লিষ্ট এই নাটক রাজ্যপালের লেখা থেকে তৈরি। গল্পের নাম ‘চৌরঙ্গীর ফুল’। নাটকটি দেখতে সমাজের সব স্তরের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কারণে রাজ্যপাল আমন্ত্রণ জানিয়েছিলেন মুনমুন সেনকেও। তাঁর ডাকেই সাড়া দিয়ে এ দিন রাজভবনে আসেন মুনমুন। নাটক দেখেন তিনি।

মুনমুন সেন বলেন, “আমি যখন স্কুলে পড়তাম সেই সময় রাজভবনের রাজ্যপালের এডিসিকে চিনতাম। প্রায় তিরিশ বছর পর আবার এলাম। এখানে নাটক দেখতে এলাম।” উল্লেখ্য, এক সময় রাজনীতির খাতাতেও নাম লিখিয়েছেন মুনমুন সেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন মুনমুন। সিপিএমের ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়েছিলেন তিনি। বিপুল ভোট পেয়েছিলেন সে বার। সেই নির্বাচনী অভিজ্ঞতা যে মধুর ছিল, তাও এ দিন জানিয়েছেন মুনমুন। বলেছিলেন, “বাঁকুড়ায় খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল।” তবে ২০১৪ সালে জিতলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিততে পারেননি মুনমুন। ২০১৯ সালে আসানসোল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বাবুল সুপ্রিয়ের কাছে সে বার হারেন তিনি। এরপর আর ভোটে দাঁড়াননি অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *