Bankura Theft: গলিয়ে ফেলেছিল ১৫ লক্ষের চুরি করা সোনা-রুপো! তারপরেও পুলিশ দুষ্কৃতীদের কীভাবে ধরে ফেলল দেখুন - Bengali News | Gold and Silver were melted down to destroy evidence by stealing from one house after another, 3 criminals arrested in Bankura - 24 Ghanta Bangla News
Home

Bankura Theft: গলিয়ে ফেলেছিল ১৫ লক্ষের চুরি করা সোনা-রুপো! তারপরেও পুলিশ দুষ্কৃতীদের কীভাবে ধরে ফেলল দেখুন – Bengali News | Gold and Silver were melted down to destroy evidence by stealing from one house after another, 3 criminals arrested in Bankura

Spread the love

পাকড়াও তিন দুষ্কৃতী Image Credit source: TV 9 Bangla

বাঁকুড়া: একের পর এক বাড়িতে চুরি। প্রমাণ লোপাট করতে গলিয়ে ফেলা হয়েছিল লুঠ করে আনা সোনা-রুপো। কিন্তু, তারপরেও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রুপো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।  

গত ৬ মে বাঁকুড়ার বড়জোড়ায় অর্ণব ঘোষ নামের এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে। বিভিন্ন সূত্র ও তথ্যপ্রমাণ কাজে লাগিয়ে সম্প্রতি ওই ঘটনায় যুক্ত বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার বাসিন্দা সাবির শেখ ওরফে খোঁড়ু এবং জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করে বড়জোড়া থানার পুলিশ। এই দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে নতুন তথ্য। 

ধৃতদের জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে দুই দুস্কৃতী চুরি করা যাবতীয় সামগ্রী বিক্রি করে দিয়েছে বাঁকুড়া শহরের বিবেকানন্দপল্লী এলাকার বাসিন্দা ছোটন পালকে। প্রমাণ লোপাট করতে ছোটন পাল চুরির যাবতীয় অলঙ্কার গলিয়েও ফেলে। কিন্তু শেষ রক্ষা হল না। জানা মাত্রই পুলিশ ছোটন পালকে গ্রেফতার করে। তাঁর কাছে থাকা প্রায় ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রুপো উদ্ধার করে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী জানতে পেরেছে শুধুমাত্র বড়জোড়াতেই নয় বিভিন্ন জায়গায় চুরিএ ঘটনায় সরাসরি যোগ রয়েছে এই চক্রের। অন্যান্য চুরির ঘটনার কিনারা করতে ধৃতদের আদালতে তুলে পুনরায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *