NPCI-এর একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত, এবার UPI করতে পারবেন বিদেশি ও অনাবাসীরা ভারতীয়রাও! - Bengali News | NPCI's groundbreaking decisions one after another, now foreigners and non resident Indians can also do UPI! - 24 Ghanta Bangla News
Home

NPCI-এর একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত, এবার UPI করতে পারবেন বিদেশি ও অনাবাসীরা ভারতীয়রাও! – Bengali News | NPCI’s groundbreaking decisions one after another, now foreigners and non resident Indians can also do UPI!

Spread the love

দেশের মানুষের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এবার আরও এক ধাপ এগিয়ে বিদেশি ও অনাবাসী ভারতীয়দের জন্যও খুলে দেওয়া হল ইউপিআই পরিষেবা। কোনও বিদেশি নম্বর দিয়ে এবার থেকে করা যাবে ইউপিআই, খবর এমনটাই।

২০২৩ সালেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিদেশি ও অনাবাসী ভারতীয়দের জন্য ইউপিআই চালু করে দিয়েছিল। অবশ্য এই ক্ষেত্রে তাঁদের ভারতে NRE (Non-Resident External) এবং NRO (Non-Resident Ordinary) অ্যাকাউন্ট থাকতে হত।

আর এবার, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জানিয়ে দিল তাদের অ্যাকাউন্ট থেকে বিদেশি ও অনাবাসী ভারতীয়রা বিদেশি ফোন নম্বর দিয়েও ইউপিআই করতে পারবেন। পৃথিবীর ১২টি দেশের জন্য এই সুবিধা তারা নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি, ইউনাইটেড কিংডম ও আমেরিকা। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এও জানিয়েছে যে, বিদেশে বসে তাঁরা এই ইউপিআই ফেসিলিটি ব্যবহার করলেও কোনও ফরেন এক্সচেঞ্জ চার্জ দিতে হবে না তাঁদের।

আইসিআইসিআই ব্যাঙ্কও এই পরিষেবা প্রদান করে। আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা ও অস্ট্রেলিয়া সহ ১০টি দেশে তাঁরা এই পরিষেবা দিয়ে থাকে। সে ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু মাত্র বিদেশি নম্বর দিয়ে লিঙ্ক করলেই কাজ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *