Renewable Energy: ২০৩০-এর লক্ষ্য পূরণ ২০২৫-এই! ‘মাইলফলক’ বললেন মন্ত্রী – Bengali News | Milestone for Renewable Energy sector in India, minister Prahlad Joshi tweets
নয়া দিল্লি: সময়ের আগেই লক্ষ্যে পৌঁছল ভারত। ‘পুনর্ণবীকরণযোগ্য এনার্জি’র ক্ষেত্রে ২০৩০-এর মধ্যে লক্ষ্যমাত্রায় পৌঁছনোর কথা ছিল। তার আগেই ২৪২.৮ গিগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা পেল ভারত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সাফল্যের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
ফুয়েল বেসড বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানে পৌঁছে গেল ভারত। ২০৩০-এর মধ্যে ‘পুনর্ণবীকরণযোগ্য এনার্জি’ থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য স্থির করেছিল ভারত।
এক্স মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলবায়ু নিয়ে ভারত তার লক্ষ্যের দিকে এগোচ্ছে।’ এটা শুধুমাত্র একটা মাইলফলক হিসেবেই দেখছেন না মন্ত্রী, প্রহ্লাদ যোশীর বক্তব্য, সবুজ ও পরিষ্কার পরিবেশ তৈরির পথে আরও একধাপ এগোল ভারত।
তবে কেন্দ্রীয় মন্ত্রকের স্পষ্ট বার্তা, পাঁচ বছর আগেই নন-ফসিল ফুয়েলের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ভারতের জন্য গর্বের। মোদীর নেতৃত্বেই হবে ভারতের সবুজ-বিপ্লব। ভবিষ্যৎ হবে স্বনির্ভর।
In a world seeking climate solutions, India is showing the way.
Achieving 50% non-fossil fuel capacity five years ahead of the 2030 target is a proud moment for every Indian.
Hon’ble PM Shri @narendramodi ji’s leadership continues to drive Bharat’s green transformation — paving… pic.twitter.com/ydzWErWQNC
— Pralhad Joshi (@JoshiPralhad) July 14, 2025