দুবাইয়ে গ্রেফতার 'ছোটা ভাইজান', কী করেছেন সলমন খানের 'কাছের মানুষ'? - Bengali News | Abdu rozik arrested at dubai airport due to theft allegations - 24 Ghanta Bangla News
Home

দুবাইয়ে গ্রেফতার ‘ছোটা ভাইজান’, কী করেছেন সলমন খানের ‘কাছের মানুষ’? – Bengali News | Abdu rozik arrested at dubai airport due to theft allegations

Spread the love

বিগ বস ১৬ এসে সলমন খানের খুবই প্রিয় হয়ে উঠেছিলেন আবদু রোজিক। এমনকী, তাঁকে সবাই ডাকতেন ছোটা ভাইজান নামে। সেই আবদুই এবার পড়লেন বিপাকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন আবদু। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ। ২০২৪ সালে আবদুর জড়িয়েছিল অর্থ পাচারের সঙ্গে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। শোনা গিয়েছিল, এক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ড নাকি ঘটিয়েছিলেন তিনি। আর এবার নতুন বিপাকে পড়লেন বিগ বস খ্যাত ছোটা ভাইজান।

প্রসঙ্গত,আবদু তাজাকিস্তানের বাসিন্দা। তবে তার কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। বিগ বসে অংশ নিয়ে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন আবদু। এমনকী, ছোটা ভাইজান নামে একটি গানও তৈরি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *