সারা বিশ্ব অবাক, কলকাতার ছেলে কিনে ফেলল ইটালিয়ান সংস্থাকে! তারপর ইতিহাস... - Bengali News | The whole world was surprised, a boy from Kolkata bought an Italian company! Then history... - 24 Ghanta Bangla News
Home

সারা বিশ্ব অবাক, কলকাতার ছেলে কিনে ফেলল ইটালিয়ান সংস্থাকে! তারপর ইতিহাস… – Bengali News | The whole world was surprised, a boy from Kolkata bought an Italian company! Then history…

Spread the love

Image Credit source: Jon Hicks/Photodisc/Getty Images and Adrian Pope/Photographer’s Choice RF/Getty Images

প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। মিত্র শক্তি তখন ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সময়টা টালমাটাল। ইটালির তুরিনে ভার্জিনিও ব্রুনি টেডেসি শুরু করলেন তাঁর ব্যবসা। সংস্থার নাম কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো (Cavi Elettrici e Affini Torino)। ইটালিয়ান এই নামের অর্থ হল Electrical Cables and Allied Products of Turin বা তুরিনের বৈদ্যুতিক তার ও অন্যান্য পণ্য। পরবর্তীতে ১৯৭০ সালে এই সংস্থাকে কিনে নেয় টায়ার প্রস্তুতকারক সংস্থা পিরেলি। কিন্তু এর ভারতীয় সাবসিডারিটি থেকে যায় আর এই ভারতীয় সাবসিডারিকে ১৯৮২ সালে কিনে নেন কলকাতার এক ব্যবসায়ী।

একটু খোলসা করেই বলা যাক তাহলে। ভার্জিনিও ব্রুনি টেডেসির সংস্থা Cavi Elettrici e Affini Torino-কে বর্তমানে আমরা চিনি CEAT নামে। হ্যাঁ টায়ার প্রস্তুতকারক সংস্থা সিয়েট। আর ইটালিয়ান এই সংস্থাকে কিনে ফেলেন কলকাতার ছেলে, মোহন বাগান ক্লাবের সদস্য রমা প্রসাদ গোয়েঙ্কা।

বর্তমানে প্রায় ১০০টি দেশে তাদের তৈরি টায়ার রফতানি করা হয়। গোটা পৃথিবীর প্রথম ২২টা টায়ার প্রস্তুতকারক সংস্থার মধ্যেই আসে সিয়েট টায়ারস। বর্তমানে হালকা ও ভারী বাণিজ্যিক গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি, ট্র্যাক্টর, বাইক, স্কুটার বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকলেও থাকে এই সংস্থার টায়ার। উল্লেখ্য, কল্পবিজ্ঞান সিনেমা ‘কল্কি ২৮৯৮এডি’তে একটি গাড়িতেও ব্যবহার করা হয়েছিলও সিয়েটের তৈরি টায়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *