শহরে শেহনাজ গিল, যেতে চান কালীঘাটে, বাংলা শিখতে শুরু করলেন কেন? - Bengali News | Shennaz Gill is shooting in Kolkata - 24 Ghanta Bangla News
Home

শহরে শেহনাজ গিল, যেতে চান কালীঘাটে, বাংলা শিখতে শুরু করলেন কেন? – Bengali News | Shennaz Gill is shooting in Kolkata

Spread the love

পাঞ্জাবি ছবির মধ্যে সুপারহিট ‘সিং ভার্সেস কউর’। শেহনাজ গিল আর গিপ্পি গ্রেওয়াল এই ছবির প্রধান মুখ। জুলাইয়ের প্রথম দিনে শহরে পা রেখেছিলেন দুই তারকা। ছবিটির সিক্যোয়েলের শুটিং হচ্ছে শহরে। প্রথম দিন বর্ধমান রাজবাড়িতে শুটিং জমে গেল। যেমন মিডিয়ার ভিড়, তেমনই শেহনাজকে দেখার জন্য উত্‍সাহ ছিল মানুষদের।

টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা পাঞ্জাবি ছবির প্রযোজক। তারা পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গত এক বছর ধরেই। হিন্দি এবং পাঞ্জাবি প্রোজেক্টে তাঁরা বিনিয়োগ করবে নিয়মিত। এতে কি বাংলা ছবিতে বিনিয়োগের পরিমাণ কমবে? একটা সময় ছিল যখন, বছরে সাত-আটটা বাংলা ছবিতে বিনিয়োগ করত এসভিএফ। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। তবে এই বছরের প্রথমভাগে এসভিএফ এবং হইচই স্টুডিয়োজ রয়েছে সাফল্যের শীর্ষে।

শেহনাজ গিল শহরে এসে বললেন, ”শহরে এসে বাংলা শিখতে শুরু করেছি। ছবিতে আমার চরিত্রটি একজন বাঙালির। কলকাতা এক্সপ্লোর করতে চাই অনেক বেশি করে। কালীঘাট মন্দিরে যেতে চাই। বিরিয়ানি, ফুচকা আর কলকাতার বিখ্যাত রোল খেতে চাই। কলকাতার মানুষের উষ্ণতা আর এনার্জি আমাকে মুগ্ধ করে।”

এই শহরে শেহনাজের অনুরাগীর সংখ্যা প্রচুর। বিগ বস-এ শেহনাজকে দেখে অনেকে তাঁকে ভালোবেসে ফেলেছেন। শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থ শুক্লার প্রেম ছিল ভারি মিষ্টি। তারপর সিদ্ধার্থের হঠাত্‍ মৃত্যু হয়। সেই শোক সামলে উঠে কাজে ফেরার ব্যাপারে শেহনাজকে বরাবর আগলেছেন সলমন খান। সলমন খানের ছবিতে কাজ করেছেন শেহনাজ। তাঁর কথা বলার ধরন, এনার্জির জন্যই নায়িকার অনুরাগীদের চোখের মণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *