Calcutta High Court: হাজিরার আগেই তড়িঘড়ি হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ - Bengali News | Calcutta high court accused Kartik Maharaj rushed to High Court before appearing - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: হাজিরার আগেই তড়িঘড়ি হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ – Bengali News | Calcutta high court accused Kartik Maharaj rushed to High Court before appearing

Spread the love

কলকাতা:  ধর্ষণের অভিযোগ দায়ের। মঙ্গলবারই তাঁর থানায় হাজিরা দেওয়ার কথা। পুলিশের তরফ থেকে গিয়েছে নোটিসও। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। FIR বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।
হাজিরার আগেই হাইকোর্টে আবেদন। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের মানুষ। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।  একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে। সেটার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। নোটিস দিয়ে যেতে বলা হয়েছে। তাঁর পাল্টা অভিযোগ, এটা সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবারই এই মামলার শুনানি।

গত ২৬ জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেন, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করেছে। সোমবারই কার্তিক মহারাজের কাছে নবগ্রাম থানার তরফ থেকে একটি নোটিস যায়। জিজ্ঞাসাবাদের জন্য ১ জুলাই হাজিরা নির্দেশ  দেওয়া হয়।  চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে।

যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ বলেছেন, “আশা করি সত্য সত্যের পথে যাবে। আইন আইনের পথেই যায়।” ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলছেন, আমার উপর তো যে কোনও সময় অ্যাটাক হতে পারে। সে কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *