Basirhat: উঁকি মেরে দেখে ধীরে ধীরে ঘরের জানলা খুলেছিলেন, মা-কে এই অবস্থায় দেখে মাথায় হাত ছেলের - Bengali News | One woman deadbody recover from basirhat north 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Basirhat: উঁকি মেরে দেখে ধীরে ধীরে ঘরের জানলা খুলেছিলেন, মা-কে এই অবস্থায় দেখে মাথায় হাত ছেলের – Bengali News | One woman deadbody recover from basirhat north 24 pargana

Spread the love

বসিরহাট: বাড়িতে কেউ থাকে না। একাই থাকেন মহিলা। স্বামী গত হয়েছেন। আর থাকার মধ্যে রয়েছে এক মেয়ে ও এক ছেলে। তবে দু’জনই থাকে বাড়ির বাইরে। বিগত তিনদিন ধরে মায়ের খোঁজ না পেয়ে ছেলে এসেছিলেন বাড়িতে। আর তারপর যা দেখলেন কার্যত চমকে উঠলেন। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার মধ্যমপুর এলাকায়।

সোমবার রাতে ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা দেওয়া দেখেন ঘর। তা দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডেকে পুলিশে খবর দেন। দরজা ভেঙে ঘরে ঢুকে মা-কে মৃত অবস্থায় দেখতে পান। মৃতদেহের কাপড় চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের নাম আনোয়ারা বিবি মোল্লা (৩৮)।

মৃতের ছেলে নয়ন মোল্লার দাবি, গত তিনদিন আগে শেষ মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল ছেলে নয়ন মোল্লার। তারপর থেকে মায়ের সঙ্গে আর কোনও রকম যোগাযোগ করতে পারছেন না ছেলে। তিন দিন কেটে গেলেও মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে গতকাল রাতে নয়ন বাড়িতে আসেন।

তারপর একটি জানলা ফাঁকা করে দেখেন খাটের উপর কাপড় চাপা দেওয়া অবস্থায় মা পড়ে আছেন। দুর্গন্ধ বেরোচ্ছে। নয়ন তৎক্ষণাত এলাকার মানুষকে খবর দেন এবং বসিরহাট থানাতেও খবর দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপ আছে। মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি। মৃতার ছেলে নয়ন মোল্লা বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্ত নেমেছে। মৃতের দেওর বলেন, “আমার ছোট ভাইয়ের বউ বাড়িতে একাই থাকে। ছেলেটা কলকাতায় কাজ করে। মেয়েটা মাদ্রাসার হস্টেলে থেকে পড়ে। ঘরে কেউ থাকে না। ছেলেটা মাকে পাচ্ছে না ফোনে সেই দেখেই সন্দেহ হয়েছিল। তারপর বাড়ি এসে দেখল এই অবস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *