Murshidabad: মুর্শিদাবাদের ভরা রাস্তায় নাইটি ধরে টানাটানি, চুল মুঠি ধরে টান, ভিডিয়োটা দেখুন খালি - Bengali News | Land chaos in Murshidabad family beaten each other - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: মুর্শিদাবাদের ভরা রাস্তায় নাইটি ধরে টানাটানি, চুল মুঠি ধরে টান, ভিডিয়োটা দেখুন খালি – Bengali News | Land chaos in Murshidabad family beaten each other

Spread the love

মুর্শিদাবাদ: একে বারে ভরা রাস্তায় নাইটি ধরে টানাটানি। চুলের মুঠি ধরে একে অপরকে মারধর। কম বয়সি মহিলা থেকে বৃদ্ধা। কী অবস্থা। কেন এই কাণ্ড জানলে চমকে যাবেন।

জমি সংক্রান্ত বিবাদের জের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে কোনাইপাড়ায়। জানা গিয়েছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতি, বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় একে অপরের উপর। ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জান গিয়েছে, ঘটনা সূত্রপাত সাধন মণ্ডলের জায়গা অবৈধভাবে বদন মণ্ডল তাঁর বাবার নামে করে নেয়। এমনই অভিযোগ করছেন সাধন। তবে এই অভিযোগ মানতে নারাজ বদন মণ্ডল। তাঁর বক্তব্য, যদি কারও জায়গা বেআইনিভাবে রেকর্ড করা হয়ও তাহলে তাঁরা আইনি সহায়তা নিন। গায়ের জোর দেখে লাভ কী?

তাঁর বক্তব্য, দুপুর নাগাদ সাধন মণ্ডল মাঠে নিজেদের জায়গা দেখতে যান বলে অভিযোগ। সেই সময় বদনের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। তুমুল সংঘর্ষ চলে। ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানা পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *