Dharmendra Pradhan: ‘গোটা বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে’, কড়া আক্রমণ ধর্মেন্দ্র প্রধানের – Bengali News | Central minister Dharmendra Pradhan reacts after Kasba college incident
নয়া দিল্লি: কসবা কলেজের গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর গত শুক্রবার থেকে দফায় দফায় রাজ্যের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। শনিবার প্রায় মধ্যরাত পর্যন্ত চলে সেই বিক্ষোভ। আর এবার কসবা-কাণ্ডের কড়া নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে খুব উগরে দিলেন তিনি। এভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেছেন ধর্মেন্দ্র প্রধান।
বাংলায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বাংলায় এগুলো কি হচ্ছে? আরজি করের ঘটনার পর গোটা বিশ্বের কাছে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছিল। আর এবার তৃণমূলেরই গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।” বাংলার মানুষ এবার তৃণমূল সরকারকে বিদায় জানাবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি আরও বলেন, “কসবার ঘটনায় গোটা দেশ বিচলিত। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুষ্কৃতীদের এবার শিক্ষা দেবে বাংলার মানুষ। অত্যাচারী সরকারকে দরজা দিয়ে বের করে দেওয়া হবে।”
তবে ধর্মেন্দ্র প্রধানের এই মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। শাসক দল প্রশ্ন তুলেছে বিজেপি শাসিত রাজ্যেও একাধিক অপরাধের ঘটনা ঘটে তারপরও বিজেপি কোনও মন্তব্য করে না। এদিকে, রাজ্য়েও বৃহত্তর আন্দোলনের পথে নামার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।