গণধর্ষণের সময় উপস্থিত ছিলেন! কসবা-কাণ্ডে গ্রেফতার করা হল নিরাপত্তারক্ষীকেও – Bengali News | Kasba Case Update: Security Guard of South Calcutta Law College Arrested by Police, He Was there when Crime Occurred
কসবা কাণ্ডে গ্রেফতার আরও এক।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক। এবার গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকে। অপরাধ ঘটার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। নির্যাতিতার বয়ানেই উঠে এসেছে সেই তথ্য।
গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার হন প্রথম বর্ষের ছাত্রী। মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী। তাঁকে অপরাধে মদত দিয়েছিল কলেজেরই দুই ছাত্র। নির্যাতিতা থানায় অভিযোগ জানানোর পর, ২৬ জুন তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। এবার ওই ঘটনায় গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষীকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বছর পঞ্চান্নর ওই নিরাপত্তারক্ষীকে।
বিস্তারিত আসছে…