Puri Ratha Yatra: পুরীতে এবার অশনী সঙ্কেত! বলরাম-সুভদ্রার রথ এগল, কিন্তু গড়াল না জগন্নাথের রথের চাকা! – Bengali News | Puri ratha yatra The wheels of Lord Jagannath’s chariot could not move due to the huge crowd in Puri
পুরীতে রথে অশনী সঙ্কেত!Image Credit source: TV9 Bangla
ওড়িশা: পুরীর রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড। প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিতে আহত একাধিক, অসুস্থ ৪০। তার মধ্যেই রথযাত্রা ঘিরে অশনী সঙ্কেত। সূত্রের খবর, নন্দীঘোষ মন্দির থেকে রাতে বেরোতেই পারেনি রথ। বলরাম, সুভদ্রার রথ কিছুটা গেলেও মূল মন্দির থেকে বেরোতে পারেনি নন্দীঘোষ রথ বা জগন্নাথ দেবের রথ।
পুরীর মন্দির প্রসাশনের দাবি, ভিড় বেশি হওয়ায় তারা রথে রশি পরাতে পারছিলেন না। ফলে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যায়। সাধারণত সূর্যাস্তের পর রথের চাকা এগোয় না। এদিন বিকেল ৫.৪৫ মিনিটে সূর্যাস্ত হলেও তার পরে সুভদ্রা ও বলরামের রথ চালানো হয়। যদিও জগন্নাথের রথ বসেই থাকে।
এদিকে, জগন্নাথের “পাহাড়ি” অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। পুণ্যার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় ৪০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডিএমও সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।
বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে হাজার হাজার মানুষ ভিড় জমান। ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। তখনই হতে থাকে প্রচণ্ড হুড়োহুড়ি। তাতেই দুর্ঘটনা। একাধিক ব্যক্তির দমবন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান।
