রথের দিন এরাজ্যেই মিলবে পুরীর মহাপ্রসাদ, কোথায়? জানালেন শুভেন্দু অধিকারী - 24 Ghanta Bangla News
Home

রথের দিন এরাজ্যেই মিলবে পুরীর মহাপ্রসাদ, কোথায়? জানালেন শুভেন্দু অধিকারী

Spread the love

রথ উপলক্ষে ৫ দিন ধরে এরাজ্যেই বিতরণ হবে পুরী থেকে আসা মহাপ্রসাদ। এমনই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিঘায় সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একথা জানান তিনি।

শুভেন্দুবাবু বলেন, দিঘার রথযাত্রা উপলক্ষে সাড়ে ৭ হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। লোক তো হবে না। ওদের দিয়েই ভিড় বাড়ানো হবে। আমি ওর থেকে বেশি লোক নিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে রথ টানব। বেলা ১২টার সময়। লোকসংস্কৃতি পরিষদের রথ। তার পর তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুরী থেকে মহাপ্রসাদ আসছে। ৫ দিন ধরে প্রসাদ বিতরণ হবে। বিকেল ৩টেয় সেখানে যাব। গজা প্যাঁড়া না, আবদুল চাচার হালাল মিষ্টি না। বিকেল ৪টেয় মেছেদায় ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ করব।

বলে রাখি, দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধনের পর রথযাত্রার আয়োজন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর চলছে। শুভেন্দুবাবু অগেই জানিয়েছেন, এবার ধূমধাম করে রথযাত্রা পালন করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *