6th Pay Commission Report: কেন্দ্রের হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের – Bengali News | State not obliged to Give Dearness Allowance in According to Centre’s DA Percentage, 6th Pay Commission Report published in Public Domain
কলকাতা: ডিএ নিয়ে বড় আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করল অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন। রিপোর্টে বলা হল, রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই।
রাজ্যে যে বকেয়া ডিএ রয়েছে, তার সঙ্গে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনও যোগ নেই। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, তা পঞ্চম পে কমিশনের অধীনে।
ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট ২০১৫ সালেই প্রকাশিত হয়েছিল। সেই সময়ই বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তখন এই রিপোর্ট চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, ১ জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে আনতে হবে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সেই নির্দেশ অনুযায়ীই এবার পাবলিক ডোমেইন বা জনসমক্ষে আনা হচ্ছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট।
এতে সরকারি কর্মীরা তাদের গ্রেড অনুযায়ী কত টাকা পাবেন, তা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য নিজের তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে। অর্থাৎ সর্বভারতীয় ভোক্তা মূল্য (কনজিউমার প্রাইস ইনডেক্স )অনুযায়ী ডিএ দেওয়ার দরকার ডিএ নেই।
বিস্তারিত আসছে…