Repo Rate কমানোর পরও Fixed Deposit-এ দারুণ সুদ দিচ্ছে, করবেন নাকি FD? - Bengali News | Reserve Bank Of India: Even after the repo rate cut, fixed deposits are still offering great interest rates. Should you invest in FDs? - 24 Ghanta Bangla News
Home

Repo Rate কমানোর পরও Fixed Deposit-এ দারুণ সুদ দিচ্ছে, করবেন নাকি FD? – Bengali News | Reserve Bank Of India: Even after the repo rate cut, fixed deposits are still offering great interest rates. Should you invest in FDs?

Spread the love

ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে কমেছে হোম লোনের সুদের হার। একই সঙ্গে আরবিআইয়ের পরিবর্তিত মানিটারি পলিসির কারণে কমেছে একাধিক বাণিজ্যিক ব্যাঙ্ক ও স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদের হার। কিন্তু এই সংস্থাগুলো সেই তুলনায় একটু বেশি সুদ দিচ্ছে আজকের দিনে।

আইসিআইসিআই হোম ফাইন্যান্স

এই এনবিএফসি ৩৯ মাসের ও ৪৫ মাসের ফিক্সড ডিপোজিটে ৭.৬৫ শতাংশ সুদ দেয়। এই সুদের হার প্রযোজ্য হয়েছে এই বছরের ১৯ মে থেকে। প্রথম ৩ মাস এই ডিপোজিট ভাঙা যাবে না। তারপর সামান্য পেনাল্টি দিয়ে প্রয়োজনে টাকা তোলা যেতে পারে।

বাজাজ ফিনসার্ভ

১২ থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭.৩০ শতাংশ সুদ দেয় বাজাজ ফিনসার্ভ। সাধারণ মানুষের জন্য সুদের হার ৬.৯৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *