রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে পা আটকে গেল গাছে, ডুবে মৃত্যু কিশোরের - 24 Ghanta Bangla News
Home

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে পা আটকে গেল গাছে, ডুবে মৃত্যু কিশোরের

Spread the love

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! রবিবার সকালে সাঁতার কাটতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারাল এক কিশোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে। মৃত কিশোরের নাম শিভম সিংহ। বয়স ১৬। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একইসঙ্গে শোকের ছায়া নেমেছে পরিবারে। জানা যাচ্ছে, সরোবরের জলে গাছের শাখা তার পায়ে জড়িয়ে যায়। তারফলে ডুবে মৃত্যু হয়েছে কিশোরের। (আরও পড়ুন: ঠিক কী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? এখন কেমন আছেন বিজেপির সাংসদ?)

আরও পড়ুন: রঙ খেলে জলে স্নান করতে নেমে দুই জেলায় তলিয়ে গেল ২ ভাই সহ ৪ জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোর গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে শিভম লেকে সাঁতার কাটতে নামে। কিন্তু, জলে নামার কিছুক্ষণের মধ্যেই সে তলিয়ে যায়। আর তাকে দেখা যায়নি।অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, লেকের জলে থাকা জলজ গাছ ও আগাছায় শিভমের পা আটকে গিয়েছিল। সেই কারণেই সে জল থেকে উঠতে পারেনি। (আরও পড়ুন: রাজ্য বকেয়া ডিএ না দিলে ‘সুখবর’ পেতে পারেন সরকারি কর্মীরা, সামনে বড় দাবি)

আরও পড়ুন: প্রবল সংকট উত্তরপূর্বে, চিন ঘেঁষা জেলা বিচ্ছিন্ন হয়ে গেল বাকি দেশ থেকে!

এই ঘটনার পর রবীন্দ্র সরোবর এলাকায় উত্তেজনা ছড়ায়। সকালের সময় বহু মানুষ এখানে হাঁটতে বা সাঁতার কাটতে আসেন। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই মর্মান্তিক ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয়রা। সরোবরে নিয়মিত যাঁরা এখানে আসেন, তাঁরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে লেকের জলে কোনও রক্ষণাবেক্ষণ বা পরিষ্কারের কাজ হয়নি। জলের নিচে ঘন আগাছা জমে গিয়েছে, যা উপর থেকে বোঝা যায় না। (আরও পড়ুন: এবার টানা বৃষ্টি, কমবে অস্বস্তিকর গরম, ভারী বর্ষণের সতর্কতা জারি জেলায় জেলায়)

একজন নিয়মিত সাঁতারু সংবাদমাধ্যমকে জানান, তিনি রোজ সরোবরে সাঁতার কাটতে যান। শিভম যেখানে নেমেছিল, সেটা খুব বিপজ্জনক জায়গা। যারা পুরনো তাঁরা জানেন কোথায় বিপজ্জনক। কিন্তু যারা নতুন আসে, তাঁদের পক্ষে সেটা জানা অসম্ভব। কর্তৃপক্ষ এগুলি পরিষ্কারের ব্যবস্থা করে না। স্থানীয়দের বক্তব্য, এই ঘটনা এড়ানো যেত, যদি নিয়মিত জল পরিষ্কার করা হত এবং সতর্কবার্তা দেওয়া থাকত। তাহলে হয়তো কিশোরের মৃত্যু হত না।ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের দাবি, এই দুর্ঘটনা পুরোপুরি রক্ষণাবেক্ষণের অভাব ও গাফিলতির ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *