Rabindranagar: উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে - Bengali News | IC of Rabindranagar police station Mukul Mia transferred to Darjeeling - 24 Ghanta Bangla News
Home

Rabindranagar: উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে – Bengali News | IC of Rabindranagar police station Mukul Mia transferred to Darjeeling

Spread the love

রবীন্দ্রনগর: তিন দিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা। উত্তেজনার আবহে এবার বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হল। তাঁর জায়গায় রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়।

শুধু রবীন্দ্রনগর থানার আইসি বদল নয়, মহেশতলার এসডিপিও-কেও বদল করা হল। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হল। তাঁর জায়গায় মহেশতলার এসডিপিও হয়ে আসছেন সৈয়দ রেজাউল করিল। উনি রাজারহাট পুলিশ স্টেশনের আইসি ছিলেন।

এই খবরটিও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *