Panihati: আরিয়ান বিয়ের প্রস্তাব দিয়েছিল! শ্বেতার দাবি শুনেই পানিহাটির নির্যাতিতার মা যা বললেন... - Bengali News | Panihati Shweta and Aryan are lying to the police, claims the victim's mother - 24 Ghanta Bangla News
Home

Panihati: আরিয়ান বিয়ের প্রস্তাব দিয়েছিল! শ্বেতার দাবি শুনেই পানিহাটির নির্যাতিতার মা যা বললেন… – Bengali News | Panihati Shweta and Aryan are lying to the police, claims the victim’s mother

Spread the love

উত্তর ২৪ পরগনা:  আরিয়ানের সঙ্গে নাকি বিয়ে হওয়ার কথা ছিল পানিহাটির নির্যাতিতার। পুলিশি জেরায় এমনই দাবি করেছেন পর্নোগ্রাফি চক্রের সম্রাজ্ঞী শ্বেতা খান। কিন্তু পানিহাটির নির্যাতিতার মা বললেন, শ্বেতা খান মিথ্যা বলছেন। পানিহাটির নির্যাতিতার বিয়ে হয়েছিল বছর তিনেক আগেই। তাঁর আড়াই বছরের এক সন্তানও হয়েছে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পানিহাটির নির্যাতিতার মা।

সূত্রের খবর, শ্বেতা পুলিশি জেরায় দাবি করেছেন, নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আরিয়ান। মারধর-অত্যাচারের ব্যাপারে তিনি কিছুই জানেন না। উল্টে নির্যাতিতার বিরুদ্ধেই অভিযোগ করেছেন, এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে এসেছেন। সেই অভিযোগও অস্বীকার করেছেন পানিহাটির নির্যাতিতার মা।

নির্যাতিতার মা বলেন, “সম্পূর্ণ মিথ্যা বলছেন শ্বেতা। আমার মেয়ের বছর তিনেক আগেই বিহারে বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ে টেকেনি। মেয়েকে নিয়ে আমার কাছেই থাকত মেয়ে। আরিয়ান ওকে কাজের প্রস্তাব দিয়ে নিয়ে যায়। আমার মেয়ে সহজসরল। তাই ওকে বাড়িতে রেখে কাজ করাত শ্বেতা, অত্যাচারও করত। আর আমার আড়াই বছরের নাতনি আমার কাছে থাকে।”

আরিয়ান ও শ্বেতার কঠিনতম শাস্তি চান তিনি। আর সেক্ষেত্রে ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। বর্তমানে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন নির্যাতিতা। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *