ট্রেনের ভিতর শ্লীলতাহানি চিকিৎসককে! গ্রেফতার অভিযুক্ত অধ্যাপক, কোথায় ঘটল? - 24 Ghanta Bangla News
Home

ট্রেনের ভিতর শ্লীলতাহানি চিকিৎসককে! গ্রেফতার অভিযুক্ত অধ্যাপক, কোথায় ঘটল?

Spread the love

শ্লীলতাহানির অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার অধ্যাপক। জানা গিয়েছে, পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনি। নাম সুমন পাল। অভিযোগ উঠেছে যে তিনি এক চিকিৎসকে শ্লীলতাহানি করেছেন। বলা বাহুল্য, এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দেবেন মাহাতো তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন। জানা যায়, ২৬ মে রাতে, অধ্যাপক এবং চিকিৎসক দুজনেই চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে ছিলেন। আর সেখানেই যত গোলযোগ। অভিযোগ রয়েছে যে, ট্রেনে থাকাকালীন অধ্যাপক ওই চিকিৎসককে শ্লীলতাহানি করেন। এই গুরুতর অন্যায়ের প্রতিবাদে পরের দিন অর্থাৎ ২৭শে মে, বাঁকুড়া রেলওয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে।

পুলিশ তদন্ত শুরু করে। সোমবারই ওই অধ্যাপককে বাঁকুড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার তোলা হয় আদালতে। আপাতত, ১৬ই জুন পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আশ্চর্যের বিষয় হল, ওই অধ্যাপক বিবাহিত। ভরা সংসার রয়েছে। এই ঘটনায় তাঁরা সকলেই হতবাক, হতাশ। সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের লোকজনও বিষয়টি নিয়ে তুমুল আলোচনায়, খবরটি প্রকাশের পর থেকেই নানান গুজব ছড়িয়ে পড়ছে। সবমিলিয়ে, বিশ্ববিদ্যালয় চত্বরে এখন শোরগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *