সন্দেশখালিতে দাঁড়িয়ে শাহজাহানকে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, বললেন… - 24 Ghanta Bangla News
Home

সন্দেশখালিতে দাঁড়িয়ে শাহজাহানকে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, বললেন…

Spread the love

সন্দেশখালির ন্যাজাটে ৩ হিন্দুকে পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের একবার শাজাহানকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্দেশখালির কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে সেখানকার হিন্দুদের অত্বিত্ব রক্ষায় ফের একবার একজোট হওয়ার ডাক দেন তিনি। একই সঙ্গে দাবি করেন, তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে উৎখাত করা না গেলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘নিশ্চিন্ত থাকুন শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেকে বার করে আইনের সাজা দেব। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান। তিন বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, খাইয়েছি। কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা। হাত জোড় করে বলছি।’

এছাড়া কাশ্মীরে ও এরাজ্যের মুর্শিদাবাদে হিন্দুদের চিহ্নিত করে হত্যার ঘটনা এদিন ফের একবার মনে করান শুভেন্দুবাবু। কী ভাবে পহেলগাঁওতে বিতান অধিকারী, সমীর গুহদের ধর্মপরিচয় নিশ্চিত করে খুন করা হয়েছে তাও উল্লেখ করেন তিনি। এমনকী মুর্শিদাবাদের জাফরাবাদে দাঙ্গায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তাঁর ছেলের হত্যাকাণ্ডের কথা মনে করান তিনি। বলেন, বামপন্থী হলেও হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় হামলাকারীদের হাত থেকে নিষ্কৃতি পাননি তাঁরা।

শুভেন্দুবাবু আহ্বান, ‘আমরা কথা দিতে পারি, উত্তর প্রদেশ, অসম দেখছেন, আমাদের আনুন। আরও ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা ৫০০ – ১০০০এর কাছে শাঁখা পলা বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে না, পরের মাসে ৩ হাজার ঢোকাবো। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। বসিরহাটে বিক্ষোভ হচ্ছে। ওটা ঐচ্ছিক। এই ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *